
আজ সকালে জেলা শহরের প্রেসক্লাবের সামনে হামলাকারী যুবলীগ নেতা আকিল ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে শুভ’র সহপাঠিরা। এ ছাড়া ওই মানববন্ধনে অংশ নিয়েছে পৌর ডিগ্রী কলেজের শতাধিক শিক্ষার্থী ও সচেতন লোকজন। মানববন্ধনে অংশ গ্রহনকারীরা বলেন, নিরীহ নিরঅপরাধ কলেজ ছাত্র শুভ। যুবলীগ নেতাকে চাঁদা দিয়ে ডিস ব্যবসা করার দায়ে শুভকে নির্মম ভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে। বর্তমানে হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে শুভ। মামলার এক সপ্তাহ পরও কেন কাউকেই গ্রেপ্তার করা হচ্ছে না। চাঁদাবাজ সন্ত্রাসী আকিল ও তার সহযোগীদের গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় করানোর জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি। বছর ২ আগেও আকিলের বিরুদ্ধে সরাইল থানায় চাঁদাবাজী মামলা হয়েছিল। আহত শুভ’র বড় ভাই মামুন জানায়, আকিল ও তার ৩ ভাই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েক করে আসছে। চাঁদাবাজি ও অনৈতিক ব্যবসাই তাদের মূল পেশা।