The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ওমেরা’র রিটেইলার সম্মেলন


মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে গ্যাস সিলিন্ডার উৎপাদন ও গ্যাস বিপনণ প্রতিষ্ঠান ওমেরা’র রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সরাইল-নাসিরনগর এলাকার প্রধান ডিষ্ট্রিবিউটর মো. তারিকুল ইসলাম দুলালের বড্ডাপাড়াস্থ ‘রান্নাঘর’নামক প্রতিষ্ঠানের মিলনায়তনে সোমবার দিনব্যাপি এ সম্মেলন চলে। বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন-তারিকুল ইসলাম দুলাল। পরে দুই উপজেলার ২ শতাধিক রিটেইলারের উদ্যেশ্যে বক্তব্য রাখেন- কোম্পানির ঢাকা সাউথ ও সিলেট অঞ্চলের রিজিওনাল অফিসার মো. শওকত হোসেন, এরিয়া ইনচার্জ গোলাম মোক্তাদির।

বক্তারা, ‘নিরাপদ সিলিন্ডার, নির্ভরতা সবার’ ও সেরা মান, শতভাগ আস্থা’ এ ২টি স্লোগানকে সামনে রেখে গ্যাসসহ ওমেরা ব্রান্ডের সিলিন্ডারের গুণগত মান, মার্কেটিং বৃদ্ধি, ব্যবহারের সুবিধা, নিরাপত্তা, গ্রাহকদের সাথে ভাল সম্পর্ক স্থাপন ও দ্রুত কোম্পানির লক্ষ্য অর্জনের কৌশল সমুহ ব্যাখ্যা করেন। কোম্পানির পক্ষ থেকে সকল রিটেইলারকে একটি করে ছাতা উপহার দেওয়া হয়। সবশেষে লটারির মাধ্যমে বিজয়ী সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়।

Exit mobile version