
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাযায়, উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে আজ সকালে এলাজউদ্দীন গ্রুপের সাথে কেফায়েত উল্লাহ গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় দুইজনকে থানায় আনা হয় করা । তারা হলেন -কেফায়েত উল্লাহ গ্রুপের বয়তুল্লাহ(৫৫) ও মুক্তার হোসেন ভুইয়া (৩৫)।
তারা জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়।পুলিশ তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে ঝগড়া থেমে যায়। ঘটনাস্থল থেকে দেশী অস্ত্রসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যান পুলিশ।
সরাইল থানার অফিসার্স ইনচার্স (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষের সাথে জরিত দুইজনকে থানায় আনা হয় । বর্তমানে সংঘর্ষের ঘটনাটি নিস্পত্তির চেষ্টা চলছে।