
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি দল উপজেলার উচালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি করার সময় হাতে নাতে লিটন মিয়াকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়া ভোরে সরাইল উপজেলার শাহবাজপুর অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের হয়েছে।