The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ইউএনও’র ৪ উন্নয়ন কাজের ফলক উম্মোচন

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥  সরাইল সদরে ৪টি উন্নয়ন কাজের ফলক উম্মোচন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত। রোববার সকালে তিনি সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে ফলক উম্মোচনের কাজটি করেন। ইউএনও’র কার্যালয় সূত্রে জানা যায়, মোট ৭ লাখ ১৫ হাজার টাকা ব্যায়ে ইউএনও ৪টি উন্নয়ন কাজ সম্পন্ন করেছেন। এরমধ্যে রয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনের ভেতরের সৌন্দর্য্যবর্ধন ও নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে রিটার্নিং দেওয়াল নির্মাণ মাটি ভরাট। আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা সদরের প্রাণকেন্দ্রের ঐতিহাসিক বকুল গাছ তলার সৌন্দর্য্য ও শোভাবর্ধনের কাজ ও কমিটি এবং স্থানীয় জনগনের আর্থিক সহযোগীতায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের উন্নয়ন কাজ। ফলক উম্মোচনের পর মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, আ’লীগ নেতা মো. মাহফুজ আলী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বায়তুল হোসেন খন্দকার, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সাংগঠনিক সম্পাদক জুলকার নাঈন, সদস্য (বিজয় টিভি) মোহাম্মদ মাসুদ, সাংবাদিক মো. মুরাদ খান (চ্যানেল-এস) ও দীপক দেবনাথ।

Exit mobile version