
শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার ”- এ অন্তর্ভূক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহাসিক স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সারা দেশের ন্যায় সরাইলেও হয়েছে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধার নেতৃত্বে উপজেলা চত্বর থেকে শুরু হয় শোভাযাত্রা। এক কিলোমিটারেরও অধিক লম্বা এ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে গত ২৩ নভেম্বর শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় উপজেলা প্রশাসন।