The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে আওয়ামীলীগের আহবায়ক কমিটির সভা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হামিদুল হকের সভাপতিত্বে নোয়াগাঁও শেখ আশরাফ উচ্চ বিদ্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুর রাশেদ, যুগ্ন আহবায়ক খায়রুল হুদা চৌধুরী বাদল, সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কী  প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শফিকুর রহমান।

Exit mobile version