The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলের বড় হুজুরের স্মরণ ও দোয়া মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বড় হুজুর আল্লামা সাঈখ মোহাম্মদ আলী (রহ:) এর সম্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের লক্ষ্যে সরাইলে প্রস্তুতি সভা অনিুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা সদরের কুট্টাপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন, আবুল কালাম আজাদ, আবুল ফয়েজ, আবদুল আলী, মাওলানা কুতুর উদ্দিন, শিব্বির আহমেদ, লিয়াকত আলী, আজহার উদ্দিন, আবদুর রহমান, আবদুল খালেক, কুট্টাপাড়া গ্রামের ইউপি সদস্য সাদেক মিয়া, মঞ্জুর হোসেন প্রমুখ।

উপজেলাবাসীর ব্যানারে আগামী ২৩ ফেব্রুয়ারি কুট্টাপাড়া খেলার মাঠে সাঈখ মোহাম্মদ আলী (রহ:) এর সম্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশ বরণ্য আলেমগণ উস্থিত থাকার কথা রয়েছে। গত ৮ ডিসেম্বর সাঈখ মোহাম্মদ আলী পরলোকগমন করেন।

Exit mobile version