
তিনি বলেন, বছরের যে চার মাস মাছ ধরা নিষিদ্ধ সে সময় জেলে সম্প্রদায়ের লোকজন যাতে কষ্ট না করে, বেকার না থাকে সেজন্য সরকার তাদের বিকল্প আয়ের জন্য সেলাই মেশিন ও বেড় জাল দিচ্ছে। প্রকৃত জেলেরা যাতে কষ্ট না করে কোন ধরনের হয়রানির শিকার না হয় সেজন্য জেলেদেরকে নিবন্ধন করে তাদেরকে আইডি কার্ড দেওয়া হচ্ছে। তিনি সেলাই মেশিন ও জাল বিক্রি না করার জন্য জেলেদের প্রতি আহবান জানান।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া, মজলিশপুর ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, মাছিহাতা ইউপি চেয়ারম্যান আল-আমিনুল হক পাবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ শহীদুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলার মাছিহাতা ও মজলিশপুর ইউনিয়নের ৪০জন জেলেকে সেলাই মেশিন এবং মজলিশপুর, মাছিহাতা, তালশহর পূর্ব, নাটাই উত্তর, রামরাইল, মাছিহাতা ইউনিয়ন ও পৌর এলাকার ১০০জন জেলের মধ্যে ১০টি বেড় জাল বিতরণ করা হয়।