The voice of Brahmanbaria || Local news means the world is

সরকারে থাকতে হলে মানুষের ভালবাসা প্রয়োজন -সরাইলে এরশাদ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, মানুষ হত্যা, মানুষ গুম ও মানুষের মায়ের বুক খালি করে সরকারে টিকে থাকা যায়না। সরকারে থাকতে হলে মানুষের ভালবাসা প্রয়োজন। তাদের ভালবাসার মাধ্যমেই ক্ষমতায় টিকে থাকা যায়। সরকারের দৃষ্টি এখন মানুষের দিকে নয়। ক্ষমতায় কীভাবে টিকে থাকা যায় সেদিকে সরকারের লক্ষ্য।

তিনি বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছ ঈদগাহ মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

এসময় নাসিরনগর নির্বাচন বিষয়ে তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের প্রতি আমাদের কোন আস্থা নেই। তবে নাসিরনগর নির্বাচনেই প্রমান হবে নির্বাচন কমিশন কতটা নিরপক্ষ। আমাদের মধ্যে কোন বিবেদ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পর্টি এককভাবে নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, খাদ্য মজুদ আছে শুধু মুখে বলা হয়। কিন্তু বাস্তবে তার চিত্র উল্টো। মাঠে গ্রামে গঞ্জে গিয়ে এর প্রমান মেলে না। চালের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের এখন নাভিশ্বাস শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাড. মো. জিয়াউল হক মৃধার সভপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী আনিসুল হক মাহমুদ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির প্রসিডিয়াম সদস্য সুনিল শুল রায়, সৈয়দ আবুল হোসেন বাবলা, চেয়ারম্যান এরশাদের যুব বিষয়েক রেজাউল ইসলাম ভ’ইয়া, উপদেষ্টা কাজী মামুনুর রশিদ ও নাসিরনগর উপনির্বাচনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজোওয়ান আহমেদ প্রমূখ।

সভা শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইস মুহাম্মদ এরশাদ হেলিকপ্টারযোগে গাইবান্ধার উদ্যোশ্যে যাত্রা করেন। সেখানে দলীয় একটি জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে।

Exit mobile version