
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পক্ষ থেকে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও সরকারপাড়াসহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে পৌর মেয়র নায়ার কবির সরকারের পাশাপাশি দেশের বিত্তবান মানুষদেরও এ সময় এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সবার সম্মিলিত চেষ্টায়ই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। তবে সবার আগে প্রয়োজন শীতবস্ত্র। আমরা আশা করি, সমাজের সবাই দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসবেন।