
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের দুই কিশোর গাছে চাপায় নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ-লাখাই সড়কের কালাউক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। নিহত মো. পলাশ মিয়া (১৮) নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে ৬নং ওয়ার্ড দিঘীর পাড় মসজিদ হাটির মো. আলাউদ্দিনের ছেলে ও মো. মঞ্জু মিয়া (২০) একই গ্রামের মো. লস্কর মিয়ার ছেলে। অপর আহত তরুণ গিয়াস উদ্দিনও ধরমন্ডলের বাসিন্দা।
এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, রাস্তার পাশে গাছ কাটলে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। এ ক্ষেত্রে কার গাফিয়লতিতে এ দুর্ঘটনাটি ঘটেছে তার তদন্তের জন্য লাখাই থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।