
তিনি গত বৃহস্পতিবার বেলা ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে “হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম বিষয়ক সেমিনার ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক মাসুদুল হাসান তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এ সময় অন্যান্যের মধ্যে রাখেন সরাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, হিজড়া সম্প্রদায়ের তিনজন প্রতিনিধি। সভা পরিচালনা করেন স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহীন।