
উক্ত অভিযানে ০১টি দেশীয় তৈরী পাইপগান, ০২টি কার্তুজ, ৭২ বোতল এসকফ, ১৫৬ পিছ ইয়াবা ট্যাবলেট, ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাছাড়া বিভিন্ন সময় ১৫ জন অপরাধীকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাঁজা করানো হয়েছে।
এলাকায় পুলিশী অভিযান জোরদার করে চোর, ডাকাত, ছিনতাইকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক সহ মাদক ব্যবসায়ীদেরকে হাতে নাতে আটক করায় জনমনে স্বস্তি বিরাজ করছে। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।প্রেস বিজ্ঞপ্তি