The voice of Brahmanbaria || Local news means the world is

সদর থানার ওসির পর এবার পরিদর্শক ইশতিয়াক বদলি

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমের পর এবার পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) রাতে পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে জেলার নাসিরনগর থানার চাতলপাড় ফাঁড়ির ইনচার্জ হিসেবে বদলি করা হয়। একই আদেশে চাতলপাড় ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমারকে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে এক আদেশে ইন্সপেক্টর ইশতিয়াক আহমেদ ও রঞ্জন কুমারকে বদলি করা হয়েছে।

এর আগে হেফাজতে ইসলামের তাণ্ডবের এক মাস পূর্ণ হওয়ার দিনে গত ২৬ এপ্রিল পুলিশ সদর দফতরের এক আদেশে ওসি আবদুর রহিমকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।

Exit mobile version