The voice of Brahmanbaria || Local news means the world is

সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার উপ-পরিদর্শক সোহাগ রানা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, মাছিহাতা ইউপি চেয়ারম্যান আল আমীন, মজলিশপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, বুধল ইউপি চেয়ারম্যান আবদুল হক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবু হোরায়রাহ, আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য্য প্রমুখ।

সভায় বক্তারা শহরে চুরি, ছিনতাই বেড়ে যাওয়ায় প্রশাসনের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। শহরের যানজট নিরসন ও হকার উচ্ছেদ এবং পৌরসভার রাস্তাঘাট মেরামত করার দাবী জানান। পরে সদর উপজেলা কমিশনার (ভূমি) মহিউদ্দিন ইকবালকে ফুল দিয়ে বরণ করা হয়।

Exit mobile version