The voice of Brahmanbaria || Local news means the world is

সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ বছরের কিশোর নিহত, আহত অপর আরোহী

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমরান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেলে থাকা অপর আরোহী আহত হয়েছেন।
নিহত ইমরান ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকার মৃত মনু মিয়ার ছেলে। তার স্থায়ী বাড়ি নরসিংদীতে। ইমরান শহরের কাউতলী স্টেডিয়াম মার্কেটের হাবিব পার্টস ফেয়ার নামে একটি মোটরসাইকেল পার্টসের দোকানে কাজ করত।
রোববার সন্ধ্যায় কাউতলী থেকে আখাউড়ার দিকে যাওয়ার পথে রাধিকা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ইমরানসহ দুজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
পরে গুরুতর আহত ইমরানকে ঢাকার শ্যামলীর সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোররাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত অপরজন হলেন দাতিয়ারা এলাকার শেখ বাবু ।
এ বিষয়ে ব্রাহ্মবাড়িয়া সদর মডেল থানা ও খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের কাছে কোন তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ।
তবে ইমরানের কর্মস্থল হাবিব পার্টস ফেয়ারের স্বত্বাধিকারী আমানুল হক সেন্টু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
Exit mobile version