
তিনি এক শুভেচ্ছা বার্তায় জানান, মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদ-উল আযহা । ঈদ-উল আযহা উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে। সমাজের সর্বত্র সম্প্রীতি ও উৎসবের বার্তা ছড়িয়ে দেয়।বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে।
ঈদ-উল আযহার আনন্দঘন মুহূর্তে ভেদাভেদ ভুলে সকলকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ন সমাজ ও দেশ গঠনের জন্য একযোগে কাজ করার আহবান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ ও দেশ বিদেশের মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।