
সোমবার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকেলে উপজেলার কালঘড়া গ্রামে মহাশ্বশানে প্রয়াতের লাশ দাহ করা হয়। তার মৃত্যুতে উপজেলা শিক্ষক সমিতি,সামাজিক,রাজনৈতিক ও সুধিসমাজের নেতারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।