
কসবা পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দু রউফ রব্বান। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর সরকার। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন,এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম,আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন ইকবাল,উপজেলা আওয়ামীলীগের সদস্য সফিকুল ইসলাম ভুইয়া রগু, মো. সোলেমান খান, কসবা পৌর মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা,মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম,কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল্লাহ প্রমুখ। বক্তব্য রাখেন; উপজেলা আওয়ামীলীগের সদস্য কসবা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাহের কাউন্সিলর,কসবা উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন, কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক মাহমুদ,কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরা খান ও আলী রেজা পলাশ প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন কসবা পৌর যুবলীগৈর সভাপতি দুলাল কাউন্সিলর,সাধারণ সম্পাদক রতন সরকার প্রমুখ।
কসবা পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা সমর্থক নিয়ে সম্মেলনে অংশ করার বিষয়টি ছিল দেখার মত।