
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, বাংলাদেশের সাধারণ ও সর্বশ্রেণির পরিবারের শিশুদের সুশিক্ষার সুযোগদানে বর্তমান সরকার সফলভাবে কাজ করে যাচ্ছে। তাই শিক্ষায় উৎসাহী করতে পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশ সরকারই বিনামূল্যে বছরের শুরুতেই বই তুলে দিচ্ছে শিক্ষার্থীদের হাতে। তাই দেশজুড়ে চলছে বই উৎসব। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন বলেই এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আমাদের সন্তানদের শিক্ষিত করার জন্য এমন সুযোগ এসেছে। জাতিকে শিক্ষিত করার জন্য পৃথিবীর কোথাও বিনামূল্যে বই বিতরণ করা হয় না। যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুরু করেছেন। তার সরকার আমলে স্বাধীন দেশে আমরা ভালো আছি। তিনি বলেন, নতুন বছরের শুরুতেই সকল ছাত্রছাত্রীর হাতে নতুন বই বিতরণ অনেক বড় একটি সাফল্য। সকল শিক্ষার্থী নতুন বই হাতে পেয়ে অনেক খুশি হয়েছে। শিক্ষার মান উন্নয়নে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রাথমিক স্তরে ২৬ লাখ ৪৯ হাজার ৪ শত ১৯ এবং মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ী, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, মাধ্যমিক ইংরেজি ভাসর্নে ৪১ লাখ ৫৮ হাজার ৫ শত ২৫ টি বই বিতরণ করা হয়েছে।