The voice of Brahmanbaria || Local news means the world is

শিক্ষার মান উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করব:: এমপি সংগ্রাম

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি অনুষ্ঠিত হয় ২৫ আগষ্ট রেববার উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল উচ্চ বিদ্যালয় মাঠে। মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসেনর সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এসময় শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষে সকল প্রকার সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস প্রদান করেন তিনি।
এ ছাড়াও শিক্ষার মান উন্নয়নে সরকারী বেসরকারিভাবে সকল প্রকার সহযোগিতা করব, অভিভাবক সমাবেশে আলোচনায় প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন এমপি সংগ্রাম।

আরোও যারা বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতি, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান প্রমুখ।

Exit mobile version