
তিনি রবিবার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শিক্ষা অফিসের আয়োজনে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারীগরী শিক্ষা-প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ২০১৭ এবং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টার্চাযের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারীগরী শিক্ষা-প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।