The voice of Brahmanbaria || Local news means the world is

শান্তিবাগ বয়েজ ক্লাব এর উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিয্যবাহী সামাজিকও ক্রীড়া সংগঠন শান্তিবাগ বয়েজ ক্লাব এর উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ জুন রোজ শুকুবার মধ্যপাড়া শান্তিবাগ পোয়া পুকুর পাড় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন জেলা নাগরিক ফোরামেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আবৃত্তিশিল্পী মো: মনির হোসেন, শান্তিবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক এটিএম ফয়জুল কবির,মসজিদে আমীর জামে মসজিদের সভাপতি আব্দুস সামাদ। শান্তিবাগ বয়েজ ক্লাব সভাপতি সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক হাবিবুর রহমান পারভেজের সভাপতিত্বে ও ছাত্রনেতা শেখ রাসেলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন শ্রমিকনেতা সফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন একুশে টিভির জেলা প্রতিনিধি শীর মোহাম্মদ শাহীন, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের সম্পাদক বাছির দুলাল, কীর্তি বিলাসের সি ও কাজী নাজমুল ইসলাম উজ্জল, ইভেন টাচ বাংলাদেশ এর ইসমাঈল জুম্মান, পল্লী বিদুৎ সমিতির আজাদ খান কাজল, কর্মজীবী সমিতির সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক সুমন মিয়া, গ্রীণ ল্যাবের পরিচালক ফরহাদ হোসেন জুয়েল,রেডিয়েন্ট ক্লিনিং সাভির্স এর মো: শাকিল, এডি এন্টাপ্রাইজ এর পরিচালক আদনান মারুফ, নোমাম স্মৃতি পরিষদের সভাপতি আজহার উদ্দিন, শান্তিবাগ বয়েজ ক্লাবের ম্যানেজার শেখ আশিকুর রহমান পিয়াস, ক্লাবের সদস্য মো: বিপ্লব হোসেন, রনি খান, অভি, রোমান সহ দুই শতাধিক শহল্লাবাসী। পবিত্র রমজান মাসে ইফতারকে কেন্দ্র করে এলাকার নবীন প্রবীনদের এক মিলনমেলায় পরিনত হয়।
এসময় সর্বসম্মতিক্রমে ব্রাহ্মণবাড়িয়া ঐতিয্যবাহী পোয়া পুকুরটিকে ব্যাবহারের উপযোগী করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

Exit mobile version