
জেলা প্রশাসক ছাড়াও শোভাযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন অংশ নেন। এছাড়াও শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় ডিসি হায়াত-উদ-দৌলা খান বলেন, নববর্ষ কোনো ধর্ম-বর্ণের উৎসব নয়, বাঙালির প্রাণের উৎসব। ইউনোস্কো পয়ালা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে অন্যতম উৎসবের স্বীকৃতি দিয়েছে। নতুন বছর সবার ভালো কাটুক।
পরে ফারুকি পার্ক সংলগ্ন ডিসি মেলা চত্বরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।