The voice of Brahmanbaria || Local news means the world is

শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে সকলে একযোগে কাজ করতে হবে — বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

ms2412ডেস্ক ২৪:: শনিবার শহরের হালদারপাড়ায় স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আলহাজ্ব এডঃ সৈয়দ এ কে এমদাদুল বারী ও সাধারণ সদস্য পদ প্রার্থী ছাদেকুর রহমানসহ অন্যান্য প্রার্থীদের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগ ও পৌরসভার মেয়র, কাউন্সিলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মুসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ জামাল খান, পৌর কাউন্সিলর আবুল বাশার, শাহ মোঃ শরিফ ভান্ডারী, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ওমর ফারুক জীবন, হালিমা মুর্শেদ কাজল, সালমা বেগম, খবির উদ্দিন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরিচালনা করার লক্ষ্যে আমাদের নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে।

তিনি আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এমদাদুল বারী ও ছাদেকুর রহমান শরিফ অন্যান্য সকল প্রার্থীদের নির্বাচিত করতে সকলের প্রতি আহবান জানান।

Exit mobile version