
তিনি গত শুক্রবার রাতে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া বডি বিল্ডিং সেন্টার এর প্রতিষ্ঠা বার্ষিক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের এসব কথা বলেন।
এতে প্রধান আকর্ষণ ছিলেন বিশ্ব বডি বিল্ডিং চ্যাম্পিয়নশীপ-২০১৯ তে ২য় স্থান অধিকারী রবিন খান (রবি)।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাজমুল আলম খান বেদনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, স্কাই ভিউ গ্র“প অব কোম্পানীর জিএম মেজর (অবঃ) মোঃ হেবজু মিয়া খাঁন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমিন শাহীন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এলেম খান।
স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বডি বিল্ডিং সেন্টার এর সত্ত্বাধিকারী তপু।
অনুষ্ঠানে বিশ্ব বডি বিল্ডিং চ্যাম্পিয়নশীপ-২০১৯ এ ২য় স্থান অধিকার করায় রবিন খান (রবি) কে ব্রাহ্মণবাড়িয়া বডি বিল্ডিং সেন্টার (বিবিবিসি) এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়।