
বুধবার (২১ অক্টোবর) দুপুরে মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার কাউতলি মোড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বাসের রেজিস্ট্রেশন, ফিটনেস ও চালকের লাইসেন্স না থাকায় নয় বাসমালিকের কাছ থেকে তিন হাজার একশ’ টাকা জরিমানা আদায় করা হয়। এ ঘটনায় পৃথক নয়টি মামলা করা হয়েছে।
এছাড়া এসময় সিগন্যাল না মানায় যমুনা পরিবহনের একটি বাস আটক করে সদর থানায় পাঠানো হয়েছে।