
এদিকে গুজব নিয়ন্ত্রণে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানোর কয়েক মিনিটের মধ্যে বাজারের পরিস্থিতি বদলে যেতে শুরু করে। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম সাংবাদিকদের জানান, গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নবীনগরে বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে কথা বলে তাদের জানিয়ে দিয়েছি, লবণের দাম বাড়েনি। কেউ লবণের দাম নিয়ে কারসাজি যাতে না করেন। এরপরও কোনও ব্যবসায়ী গুজবে কান দিয়ে কারসাজি করলে কঠোর হস্তে দমন করা হবে।’