

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি কাজী এয়াকুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এস আই আশরাফের নেতৃত্বে পুলিশ শহরের মেড্ডাস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান, গ্রেফতারকৃত কাজী ইয়াকুব আলীর বিরুদ্ধে হরতালে নাশকতাসহ আটটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।