The voice of Brahmanbaria || Local news means the world is

রাষ্ট্রীয় মর্যাদায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মনোয়ার উদ্দিন আহম্মদ মদনের দাফন সম্পন্ন

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সরাইল উপজেলা আওয়ামীলীগের সদস্য এ আই মনোয়ার উদ্দিন আহম্মদ মদন (৮০) দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন।
আজ মঙ্গলবার বাদ আছর শেখ রাসেল স্টেডিয়ামে মরহুমের জানাযার নামায শেষে রাষ্ট্রীয় মর্যাদা নিজ গ্রাম কুট্টাপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি…রাজিউন)।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব এডভোকেট নাজমুল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হুমায়ূন কবির, উপজেলা মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার ইসমত আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Exit mobile version