
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চলে এ অভিযান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার (এসএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও অন্যান্য মামলায় ৩০ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে বিএনপির ২২ জন, ইসলামী ছাত্র শিবিরের ১ জন এবং জি.আর ও সি আর মামলার ৭ জন। কসব থানায় মোট ১৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বিএনপির ১৩ জন ও জামায়তে ইসলামীর ৫ জন। জেলা পুলিশ বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইনুদ্দিন জানান, নাশকতা চেষ্টার মামলায় আশুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো. ফাইজুর রহমানসহ বিএনপি জামাতের মোট ১৭ জন, সরইলে ১০ জন, নাসিরনগরে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।