
সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা ২০০৯ সালের ১৪ মে দৈনিক যায়যায়দিনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন। তিনি ২০০১ সালের ১ জানুয়ারি দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে তিনি দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। তিনি সদর উপজেলা শিক্ষা কমিটি ও সদর উপজেলা বিশুদ্ধ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য। সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরী, ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল রোগী কল্যাণ সংস্থার আজীবন সদস্য। পেশাশত কাজে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।