
অনুষ্ঠানে কামাল আহমেদ মজুমদার বলেন, মোহনা টিভি উদ্বোধনের পর থেকেই সবার ভালোবাসা পেয়েছে। এ কারণেই কৃতিত্ব অর্জন করেছে এই টেলিভিশন চ্যানেল। মোহনা টেলিভিশন যেভাবে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছে, একইভাবে মোহনা অনলাইনও দেশের মানুষের ভালোবাসা ও সহযোগিতায় সবার হৃদয়ে স্থান করে নেবে।’
এসময় কামাল আহমেদ মজুমদার বলেন, আইন-আদালত, স্বাস্থ্য ও শিক্ষাখাতে হওয়া দুর্নীতি ধরা না হলে সরকারের শীর্ষ ব্যক্তিরা তা জানতে পারবেন না, ব্যবস্থাও নিতে পারবেন না। তিনি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও জনগণের দুর্ভোগ তুলে ধরতে সাংবাতিকদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের পরিচালক শাহেদ আহমেদ মজুমদার, প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিউল আলম সুজন, প্রধান বার্তা সম্পাদক রহমান মুস্তাফিজ, ন্যাশনাল ডেস্ক ইন-চার্জ শহীদুল আলম ইমরান, মোহনা অনলাইন ইন-চার্জ শফিকুল ইসলামসহ জেলা-উপজেলার শতাধিক প্রতিনিধি।