The voice of Brahmanbaria || Local news means the world is

মোবাইল ফোনে বিয়ে, বাথরুমে মিলল নববধূর ফাঁস লাগানো লাশ

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে রত্না আক্তার (১৮) নামে এক নববধূর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) রাত ১০টার দিকে পৌরসভার পূর্বপাড়া এলাকার মজিবর রহমানে।
‎নিহত রত্না আক্তার নবীনগরের গোপীনাথপুর গ্রামের মাহবুব মিয়ার মেয়ে। মাহবুব নবীনগর কাঁচাবাজারের একজন সবজি ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগেই মোবাইল ফোনে রত্নার বিয়ে সম্পন্ন হয়। এরপর থেকে তিনি নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জনৈক মজিবরের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

‎প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনার সময় রত্না বাসার বাথরুমে প্রবেশ করে দীর্ঘ সময় বের না হওয়ায় পরিবারের সদস্যরা বিষয়টি সন্দেহ করে। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

‎এদিকে, এ মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি নিছক আত্মহত্যা নাও হতে পারে। ঘটনাটি ঘিরে রহস্যের দানা বাঁধায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

‎নবীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ফোন পেয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Exit mobile version