The voice of Brahmanbaria || Local news means the world is

মোকতাদির চৌধুরী এমপি’র সাথে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত ম্যানেজিং কমিটির সৌজন্য সাক্ষাৎ

mp510161ডেস্ক ২৪:: গতকাল বুধবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব নিযুক্ত সভাপতি আয়কর উপদেষ্টা মোঃ জহিরুল ইসলাম ভূইয়া নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেন কমিটির নবনিযুক্ত সদস্য চৌধুরী মোহাম্মদ আফজাল হোসেন নিছার, আনোয়ার হোসেন সোহেল, এম এ তাহের চৌধুরী, মোঃ দানা মিয়া, সৈয়দ মোয়াজ্জল হোসেন, সফি উদ্দিন আহমেদ, ফয়জুন্নাহার টুনি, নাছরীন আক্তার, নজরুল ইসলাম, তাহেরা বেগম প্রমুখ। সৌজন্য সাক্ষাৎকালে মোকতাদির চৌধুরী এম.পি স্কুলের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Exit mobile version