The voice of Brahmanbaria || Local news means the world is

মোকতাদিরেই নিরাপদ মামুন

ফাইল ফটো

আল মামুন সরকার বলেন, আমি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর লোকদের আগেই বলেছি, উনি উনার জায়গায় থাকুক আমার আপত্তি নাই।

আমি আমার জায়গায় থাকি। যদি উনি সেক্রেটারি পদে কাউকে সাপোর্ট করেন তাহলে আমি প্রেসিডেন্ট প্রার্থী হবো।

আমাদের দু’জনের রেষারেষির ফাঁকে অসৎ লোক এসে ঢুকবে। ভেতরে রাগ- ক্ষোভ, দুঃখ অনেক কিছু থাকলেও আমি উনার সঙ্গে কাজ করতে দু’জায়গায় নিরাপদ বোধ করি। প্রথমত আমি চাঁদাবাজি করি না। উনি টাকা সংগ্রহ করে দেন আমি কাজটা করি। এজন্য আমি নিরাপদ।

আরেক জায়গায় নিরাপদ সেটি হচ্ছে টেন্ডারবাজি এবং বিভিন্ন জায়গায় যে অপকর্ম হয়, এই কাজগুলো মোকতাদির চৌধুরী করেন না। ভূমিদস্যুতা তার মধ্যে নেই। এখানে আমি নিরাপদ।

Exit mobile version