The voice of Brahmanbaria || Local news means the world is

মোঃ শাহআলম সরকার ইন্তেকালে পৌর মেয়র নায়ার কবিরের শোক


ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব মেড্ডার বাসিন্দা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহআলম সরকার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির।

এক শোকবার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন প্রজ্ঞাবান, দক্ষ ও পরীক্ষিত নেতাকে হারালো। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Exit mobile version