
সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মার্কেটে অবস্থিত হোসাইনীয়া মেডিক্যাল হল ও আল্লাহ ভরসা ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসি দুটিতে মেয়াদোত্তীর্ণ ওসুধ পাওয়ার কারণে ফার্মেসির তিনজনকে আটক করা হয়। এসময় ফার্মেসি দুটিকে সিলগালা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, হোসাইনীয়া মেডিক্যাল হলের সাইফুল ইসলাম এবং আল্লাহ ভরসা ফার্মেসির কিবরিয়া ও মহিউদ্দিন রনি।
পরে ভ্রাম্যমাণ আদালত হোসাইনীয়া মেডিক্যাল হলকে ৫০ হাজার টাকা জরিমানা ও দোকানের মালিক সাইফুল ইসলামকে ৮মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অপরদিকে আল্লাহ ভরসা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দোকান থেকে আটক কিবরিয়া ও মহিউদ্দিন রনিকে ১ মাসের কারাদণ্ড দেন।