The voice of Brahmanbaria || Local news means the world is

মেধা ভিত্তিতে প্রবাসীর সন্তানদের শিক্ষা ক্ষেত্রে কোটার দাবি

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃবাংলাদেশ লেখক সংবাদিক অ্যাসোসিয়েশন কাতারের আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন, প্রফেসর ডক্টর আব্দুর রহমান আনোয়ারী’কে দেয়া এক অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে আয়োজক সংগঠন ও কাতার প্রবাসীরা এই দাবি জানান।

সম্প্রতি দোহা আন্তর্জাতিক আন্তঃধর্ম সংলাপ কেন্দ্রের আমন্ত্রনে কাতারে আসা বরেণ্য এই শিক্ষাবিদ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ১৩ তম “দোহা আন্তঃধর্মীয় সংলাপ সম্মেলনে” যোগ দিয়ে তথ্যনির্ভর বক্তব্য ও উপস্থাপনার জন্য স্বর্ণ পদকে ভূষিত হন তিনি। বক্তারা মনে করে এই সম্মাননা শুধু ডক্টর আব্দুর রহমান আনোয়ারী’র একার নয় বরং কাতারে বসবাসরত প্রায় ৪ লক্ষাধিক প্রত্যেক বাংলাদেশীদের এবং সর্বোপরি বাংলাদেশের সম্মান।

সংগঠনের সভাপতি অধ্যাপক একেএম আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ নুরের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, কাতার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর ইসরাত হোসেন, বাংলাদেশ এম এইচ এম স্কুল ও কলেজের প্রভাষক আবু শামা।

কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে যথাক্রমে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুস সাত্তার, শাহজাহান সাজু, কফিল উদ্দিন, মাহবুব আলম চৌধুরী, মাওলানা ইউসুফ নূর, প্রকৌশলী আশরাফ উদ্দিন, শাহ আলম খন্দকার, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কবি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও সিনিয়র সদস্য হারুন অর রশিদ মৃধা,শরিফ উদ্দীন প্রমুখ।

বক্তারা সংবর্ধিত অতিথির ভূয়সী প্রশংসা করে বলেন “শিক্ষা জাতির মেরুদন্ড” আর শিক্ষাক্ষেত্রের একজন নিপুণ কারিগর হিসেবে সন্ত্রাস মুক্ত, নকল মুক্ত একটি শিক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যেতে তিনি যেন অগ্রণী ভূমিকা পালন করেন।

বক্তারা আরো বলেন প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশ চলে, অথচ সুবিধা ভোগের ক্ষেত্রে প্রবাসীদের জন্য কোন সুযোগ সুবিধা থাকে না। অন্ততপক্ষে, প্রবাসীদের ছেলেমেয়েদের জন্য অন্ততপক্ষে শিক্ষা ক্ষেত্রে হলেও মেধা ভিত্তিক কোটা প্রথা প্রবর্তনের দাবি জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে সংবর্ধিত অতিথিকে বাংলাদেশ লেখক-সাংবাদিক এসোসিয়েশন, কাতারের পক্ষে একটি ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

Exit mobile version