The voice of Brahmanbaria || Local news means the world is

মুমূর্ষু অবস্থায় হাসপাতালে সাবেক ছাত্রলীগ নেতা অনিক পাল, সকলের কাছে দোয়া কামনা

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক অনিক পাল মুমূর্ষ অবস্থায় রাজধানী ঢাকার গেন্ডারিয়ায় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।  চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন  বলে জানিয়েছেন।  তার আশুরোগ মুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
অনিক পালের ছোট ভাই আনান পাল জানান, গত ২২ ফেব্রুয়ারি রাতে পূর্ব শত্রুতার জেরে পূর্ব পাইকপাড়া এলাকার পাটগুদাম মাঠে দুর্বৃত্তরা অনিকের উপর অতর্কিত হামলা করে। এ সময় তারা অনেককে ছুরিকাঘাত করলে তার ফুসফুস, কিডনি এবং খাদ্যনালীতে তা আঘাত করে৷ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক অনিকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে জরুরী ভাবে ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে সে ঢাকার গেন্ডারিয়া হাসপাতলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।
Exit mobile version