
এ উপলক্ষে সিরাজুল ইসলাম অডিটরিয়ামে নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (৩১২) সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, উপজেলা আ’লীগের আহবায়ক এডভোকেট মো. নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রাশেদ। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আনোয়ার হোসেন ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।