The voice of Brahmanbaria || Local news means the world is

মিয়ানমারে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটি


বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমানের পাইকপাড়াস্থ চেম্বারে জেলা নাগরিক কমিটির এক সভা জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ হাবিব উল্লাহ্’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সহ সভাপতি আলহাজ্ব আবু হোরায়রাহ্, হাজী আব্দুস সালাম, পৌর নাগরিক কমিটির সভাপতি এডঃ মকবুল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ মৌতাইদ, জেলা নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এহসান উল্লাহ মাসুদ, এডঃ সফিকুর রহমান, মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ, আবু হাসানসহ জেলা ও পৌর নাগরিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। সভায় মিয়ানমারে অমানবিকভাবে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং রোহিঙ্গা নির্যাতন অবিলম্বে বন্ধ করার জন্য মিয়ানমার সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। এছাড়াও সভায় আগামী ১৩ সেপ্টেম্বর বাদ মাগরিব জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এডঃ আব্দুস সামাদসহ প্রয়াত অন্যান্য সদস্যদের স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত গ্রহীত হয়।

Exit mobile version