
বৃহস্পতিবার দিনভর বিভিন্ন উপজেলার উপজেলার সিঙ্গারবিল, মেরাসানি, বিষ্ণুপুর, কাংকৈরা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই সরকার বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে করে গণতন্ত্র রক্ষার আন্দোলনকে ধমিয়ে রাখার চেষ্টা করছে। এই মামলা হামলা দিয়ে বিএনপির গণজোয়ার ঠেকিয়ে রাখা যাবে না। তিনি আওয়ামীলীগের উস্কানীতে পা না দিতে কর্মী-সমর্থকদের প্রতি আহবান জানান।
দিনভর গণসংযোগকালে তার সাথে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুব বিষয়ক সম্পাদক মনির হোসেন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ ছাত্রদলে সাধারণ সম্পাদক ফুজায়েলসহ বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছসেবক দলের নেতাকর্মী। (প্রেস বিজ্ঞপ্তি)