
শুক্রবার সকাল ৫ টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিডি সাইকেলিস্ট ও হেমন্ত রাইডার্স এর সাইকেলিস্টরা রওয়ানা হয়ে দুপুরে আশুগঞ্জ উপজেলা হলরুমে এসে এক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, আশুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও রাজদিঘী মৎস সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করেন।
এছাড়াও আহত সাইক্লিষ্টরা বিকালে আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্যেশ্যে রওয়ানা হয়ে তিতাস নদীর পাড়ে অবস্তান করবেন। সেখান থেকে রাতে আমরাই ব্রাহ্মণবাড়িয়া নামে একটি সংগঠনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। ৭০ জন সাইকেলিষ্ট শনিবার সকাল ৬ টায় আবারো আশুগঞ্জ থেকে ঢাকার উদ্যেশ্যে রওয়ানা হবেন।