The voice of Brahmanbaria || Local news means the world is

মাদকের বিরুদ্ধে যুদ্ধ :: ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

12bgbডেস্ক ২৪:: ০১ এপ্রিল ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর অভিযান পরিচালনা করে ০২ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

০১ এপ্রিল ২০১৬ তারিখ দুপুর ২টায় মঈনপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে কসবা উপজেলার গ্রিসনগর এলাকা অভিযান পরিচালনা করে ০২ পিস ইয়াবা চোরাচালানের সময় একজনকে আটক করেছে বিজিবি জওয়ানেরা। আটককৃত আসামীর নাম ও ঠিকানা- মোঃ পারভেজ আলী (২০), পিতা- মোঃ আবুল হোসেন, গ্রাম-চারওয়া, ডাকঘর- মন্দবাগ বাজার, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ধৃত মোঃ পারভেজ আলী মাদক বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড শাস্তি প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ইয়াবা এবং আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version