
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, রবিবার রাত ৮ টায় পশ্চিম মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আরিফকে আটক করা হয়।
তিনি আরো বলেন, পরে তার দেয়া তথ্য মতে, মধ্যপাড়া ধোপাহাটিতে আরিফের বাড়িতে অভিযান চালিয়ে আরও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির ৩ লাখ ১ হাজার টাকা ও আরিফের মোটরসাইকেলটিও জব্দ করা হয়’।
জিল্লুর রহমান বলেন,এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।