The voice of Brahmanbaria || Local news means the world is

মাওলানা কাজী আব্দুল মতিন আর নেই

hm
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥ কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা শিক্ষক মাওলানা কাজী আব্দুল মতিন খানঁ আর নেই -( ইন্নালিললাহি…..রাজিউন। তিনি গত রোববার রাত ১১ ঘটিকায় ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় ইন্তেকাল করেন । সোমবার সকাল ১১ টায় কালীকচ্ছ শাহী ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্টিত হয় । বাদ যোহর তার নিজ গ্রামে নোয়াগাঁও দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃতু কালে তার বয়স হয়েছিল ৫৯ বছর । তার ২ ছেলে ২ মেয়েসহ অস্খ্যং আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা ,সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর , বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খাঁন , উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার, সেচ্চাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সহসম্পাদক মো. আনোয়ার পারভেজ টিংকু, চাকসার ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার খতিব মাও: আজিজুল ইসলাম জালালী, কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আলী মিয়া, যুবলীগ সহসভাপতি আবু শামিম সানা, ইউনিয়ন সেচ্চা সেবকলীগের যুগ্নসাধারণ সম্পাদক মোহাম্মদ হুমাযুন কবীর, যুবলীগনেতা বাবুল মিয়া প্রমুখ। গভীর শোক ও শোকসমÍপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Exit mobile version