
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
ছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে, দিনটি পালনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রভাত ফেরী ও আলোচনা সভাসহ নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।