
কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পার্থ তলাপাত্র। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক মোঃ মাহবুবুল আলম।
প্রভাষক ইভা আক্তারের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক শাহ মোঃ ইয়াছিন, মোঃ নাদিম মিয়া, মহসিন সরকার, প্রতিষ্ঠানের প্রভাষক মোমতাহেনা বেগম, জিনাত রোকেয়া, মোঃ মোক্তার মিয়া চৌধুরী, মাইমুনা ইসলাম, তামান্না ইসলাম, শেখ ফাতেমা, আইরিন সুলতানা স্মিতা ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।